টুইটারে অপ্রত্যাশিত ফলোয়ার সরিয়ে ফেলার সুবিধা চালু

১২ অক্টোবর, ২০২১ ০৮:১২  
এখন থেকে সকল টুইটার ব্যবহারকারী যেকোনো ফলোয়ারকে ব্লক করা ছাড়াই ফলোয়ার তালিকা থেকে সরিয়ে ফেলতে পারবেন। গত মাসে টুইটার এ বিষয়ে পরীক্ষা শুরু করে। সোমবার থেকে টুইটারের ওয়েব সংস্করণ ব্যবহারকারীরা এই সুবিধা পাওয়া শুরু করেছেন। খবর এনগ্যাজেট। খবরে বলা হয়, নিজেদের প্ল্যাটফর্মে হয়রানি কমানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে টুইটার। কাউকে ফলোয়ার থেকে বাদ দিলে সে আর আপনার টুইট দেখতে পারবেন না। সুবিধাটি পেতে আপনাকে প্রোফাইলের ফলোয়ার ট্যাবে যেতে হবে। এরপর যে ফলোয়ারকে সরিয়ে ফেলতে চান তার নাম ও ছবির পাশের থ্রি-ডট মেনুতে ক্লিক করুন এবং ‘রিমুভ দিস ফলোয়ার’ অপশন নির্বাচন করুন। তবে এই পদ্ধতিতে ফলোয়ার তালিকা থেকে তাকে সরিয়ে ফেললে আপনার পাবলিক টুইট সে দেখতে পারবে না এমন নয়। শুধুমাত্র ব্লক করলে অথবা অ্যাকাউন্ট প্রাইভেট করে ফেললে তারা আপনার টুইট দেখতে পারবেন না। টুইটার সেফটি মোড নিয়েও পরীক্ষা চালাচ্ছে, যা স্বয়ংক্রিয়ভাবে ‘সম্ভাব্য ক্ষতিকারক ভাষা’ ব্যবহারকারী অ্যাকাউন্টগুলোকে ব্লক করে দেবে। এছাড়াও আগামীতে হয়রানি প্রতিরোধে নান সুযোগ সুবিধা আনছে টুইটার। ডিবিটেক/বিএমটি